বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ইমামবাড়ী জামিয়া ইসলামিয়া মাদ্রাসার মসজিদ উন্নয়নে শেখ মহিউদ্দিন আহমেদের ৫০ হাজার টাকার অনুদান ঘোষণা

  • আপডেট টাইম বুধবার, ২৯ আগস্ট, ২০১৮
  • ৭৭০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ী বাজারের জামিয়া ইসলামিয়া মাদ্রাসা পরিদর্শন করেন হবিগঞ্জ-(১) নবীগঞ্জ-বাহুবল নির্বাচনী এলাকার এমপি প্রার্থী শেখ মহিউদ্দিন আহমেদ। গতকাল বিকালে এমপি প্রার্থী শেখ মহিউদ্দিন আহমেদ উক্ত মাদ্রাসা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, অত্র মাদ্রাসার সভাপতি মোঃ নুরুল ইসলাম চৌধুরী, ইমামবাড়ী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও মাদ্রাসা কমিটির সদস্য হাবিবুর রহমান তাহির মিয়া, জামিয়া ইসলামিয়া জামে মসজিদের ইমাম মুফতি মুআল্লিমুল ইসলাম, জাপা নেতা ডাঃ হাফিজুর রহমান, মুফতি লুৎফুর রহমান, মোঃ সোলেমান, মাওলানা কাওসার, মোঃ আঃ আউয়াল, মোঃ মুহিব উল্লাহ্, মোঃ মাহমুদ চৌধুরী সহ এলাকার স্থানীয় গণ্যসান্য ব্যক্তিবর্গ। পরিদর্শন শেষে উল্লেখিতদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন শেখ মহিউদ্দিন আহমেদ। অনুষ্টিত মতবিনিময় সভায় মাদ্রাসা কর্তৃপক্ষের দাবীর প্রেক্ষিতে জামিয়া ইসলামিয়া জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকার অনুদান প্রদানের ঘোষনা দেন শেখ মহিউদ্দিন আহমেদ। মতবিনিময় সভা শেষে শেখ মহিউদ্দিন আহমেদ ইমামবাড়ি মাদানী পাঠাগার পরিদর্শন করেন। এ সময় তাঁকে স্বাগত জানান মাদানী পাঠাগারের সভাপতি লুৎফুর রহমান খাঁন, মুফতি মাওলানা মনসুর, মাওলানা মঈন উদ্দিন, শ্যামল পাঠান। পরিদর্শন শেষে তাদের সাথে সৌজন্য স্বাক্ষাতে মিলিত হন এমপি প্রার্থী শেখ মহিউদ্দিন আহমেদ। এ সময় তিনি পাঠাগারের উন্নয়নে পাঁচ হাজার টাকা অনুদান ঘোষনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com