বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ইনাতগঞ্জ আওয়ামীলীগ সভাপতির ইন্তেকাল ॥ বিভিন্ন মহলের শোক

  • আপডেট টাইম বুধবার, ২৯ আগস্ট, ২০১৮
  • ৫৫৬ বা পড়া হয়েছে

সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালিক আর নেই। গতকাল মঙ্গলবার রাত প্রায় ৯টায় তিনি নিজ বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্নলিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ৪ছেলে, ৪মেয়ে নাতী নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। বুধবার সকাল ১০টায় পিরিজপুর জামে মসজিদ মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
মরহুমের ছেলে ইনাতগঞ্জ ছাত্রলীগের সাবেক সভাপতি লন্ডন প্রবাসী আনসার উদ্দিন জানান, তিনি আব্দুল মালিক কয়েক মাস ধরে জন্ডিসে আক্রান্ত হয়ে লিভার জনিত রোগে ভুগছিলেন। তাঁর মৃত্যুর সংবাদ পেয়ে আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ছুটে আসেন আব্দুল মালিককে এক নজর দেখার জন্য।
আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালিকের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন – হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডঃ আবুল ফজল, নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডঃ আলমগীর চৌধুরী, আওয়ামীলীগ নেতা শাহ নেওয়াজ মিলাদ গাজী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, জেলা পরিষদ সদস্য এডঃ সুলতান মাহমুদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com