বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে পরিবারের সদস্যদের স্প্রে দিয়ে অজ্ঞান করে দূর্ধর্ষ ডাকাতি

  • আপডেট টাইম সোমবার, ২৭ আগস্ট, ২০১৮
  • ৭৩২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার দুর্গম পাহাড়ি অঞ্চল দিনারপুর পরগণার পানিউমদা ইউনিয়নে ছোপান মিয়ার বাড়িতে ডাকাতি সংগঠিত হয়েছে।
রবিবার ভোর রাতে পানিউমদা ইউনিয়নের হউলাপাড়া এলাকার আব্দুল ছোপান মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় পরিবারের সদস্যদের মুখে অচেতন করার গ্যাস স্প্রে দিয়ে অজ্ঞান করে প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায় ডাকাতরা। জানা যায়, উল্লেখিত সময়ে পানিউমদা ইউনিয়নে হউলাপাড়া এলাকার আব্দুল ছোপান মিয়ার বাড়িতে ঘরের পিছনের দরজা ভেঙ্গে একদল মুখোশধারী ডাকাতদল ঘরে প্রবেশ করে।
এ সময় দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে অচেতন করার স্প্রে দিয়ে পরিবারের সদস্যদের অজ্ঞান করে লুটপাট চালায় ডাকাতদল। ডাকাতরা ঘর থেকে নগদ ১ লাখ ৬০ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণালংকার, ৫টি স্মার্ট মোবাইল ফোন, মূল্যবান জিনিসপত্রসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। গতকাল রবিবার সকালে আব্দুল ছোপান মিয়ার রাইছ মিলের ড্রাইভার ও প্রতিবেশি আছদ্দর মিয়ার বউ ঘরের সামনের দরজা বন্ধ দেখে তাদেরকে ডাকাডাকি করে পরিবারের সদস্যদের সাড়াশব্দ না পেয়ে চিৎকার শুরু করেন। এ সময় তাদের চিৎকার শোনে স্থানীয় লোকজন এসে পিছনের দরজা খোলা দেখতে পেয়ে ঘরে ডুকে পরিবারের সকলকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।
রাত ১১টা পর্যন্ত ছোপান মিয়াসহ পরিবারের ১২ জন সদস্যের জ্ঞান ফেরেনি বলে একটি সুত্র জানায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com