বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সুজাতপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন

  • আপডেট টাইম সোমবার, ২০ আগস্ট, ২০১৮
  • ৫৫০ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলার ঐতিহ্যবাহী সুজাতপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত একটানা ভোট গ্রহণের মধ্য এ নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দুইজন করে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে সভাপতি শুভ আহমেদ মজলিশ ছাতা প্রতীকে ৯১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মলু মিয়া চৌধুরী আনারস প্রতীক নিয়ে পান ৭৮। সাধারণ সম্পাদক পদে মোঃ সোহেল মিয়া মাছ প্রতীকে ৯৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটগম প্রতিদ্বন্দ্বি জাকির হোসেন মোরগ প্রতীকে পান ৭২ ভোট। মোট ১৭৪ জন ভোটারের মধ্যে ১৭০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে উভয় পদে একটি করে ভোট বাতিল হয়। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাউছার শোকরানা ও সহকারী প্রিজাইডিংয়ের দায়িত্ব পালন করেন উপজেলা শিক্ষা অফিসের উচ্চমান সহকারী মোঃ আলমগীর হোসেন। বিকেলে ফলাফলা ঘোষনা করেন প্রিজাইডিং অফিসার মোঃ কাউছর শোকরানা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com