শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

চুনারুঘাটে র‌্যাবের অভিযান মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট টাইম সোমবার, ২০ আগস্ট, ২০১৮
  • ৪৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে বিভিন্ন ধরনের বিদেশী মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মিজানুর রহমান মামুন (২৭)। তিনি গোবরখলা গ্রামের আক্তার হোসেনের ছেলে।
গতকাল রোবাবার ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার এর নেতৃত্বে একদল র‌্যাব সদস্য চুনারুঘাট থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে। আভিযানে গোবরখোলা গ্রামের মিজানুর রহমান মামুন এর বসত ঘর থেকে ২৭ বোতল বিদেশী মদসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মামুন দীর্ঘদিন ধরেমাদক ব্যবসার সাথে জড়িত। হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। উদ্ধারকৃত মাদক দ্রব্যসহ ও তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com