বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জের স্বর্ণ ব্যবসায়ী সমির বণিক বি-বাড়িয়ায় খুন

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ আগস্ট, ২০১৮
  • ৯২৭ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর বাজারের স্বর্ণ ব্যবসায়ী সমির বণিক (৪৫) বি-বাড়িয়ায় দুর্বত্তদের হাতে নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাতে বি-বাড়িয়া জেলার সুহিলপুর গরুর বাজারের কাছে এ খুনের ঘটনাটি ঘটে। নিহত সমির বণিক শায়েস্তাগঞ্জ পৌরসভার মহলুল সুনাম আবাসিক এলাকায় নিজস্ব বাসা করে বসবাস করে আসছিলেন। পুলিশ সূত্র জানায়, স্থানীয়রা রাস্তায় আহত অবস্থায় পড়ে থাকতে দেখে সমির বণিককে উদ্ধার করে বি-বাড়িয়া সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সূত্র জানায়, সমির বণিকের বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামে হলেও তিনি পরিবার নিয়ে দীর্ঘদিন যাবৎ শায়েস্তাগঞ্জে বসবাস করছেন। ১৬ আগষ্ট বৃহস্পতিবার বিকালে তার লাশ বি-বাড়িয়া সদর হাসপাতালের মর্গে থেকে শায়েস্তাগঞ্জে নিয়ে আসে আত্মীয়-স্বজন। সমির বনিককে এক নজর দেখতে শত শত লোক ভিড় জমায় তার বাসায়। সন্ধ্যায় শায়েস্তাগঞ্জের পৌর শ্মশান ঘাটে দাহ কার্য সম্পন্ন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জের পৌর মেয়র মোঃ ছালেক মিয়াসহ স্থানীয় লোকজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com