বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাহুবলের মিরপুরে মাদক ব্যবসায়ী রউফ গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ৮ আগস্ট, ২০১৮
  • ৬৬২ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ বাহুবলে উপজেলার মিরপুর গরুর বাজার এলাকার থেকে আজিজুর রহমান ওরপে রউফ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল রাত ১১ টার দিকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী উপজেলার ৭নং ভাদেশ্বর ইউনিয়নের হাফিজপুর গ্রামের মৃত আব্দুল ছালাম এর পুত্র। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট বিভাগীয় সহকারী উপ-পরিচালক সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে আজিজুর ওরপে রউফকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাসী করে ১৫ পিস ইয়াবাহ উদ্ধার করা হয়। এ ব্যাপারে সিদ্দিকুর রহমানের জানান, আটককৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে মহাসড়কের দু’পাশেই অবৈধভাবে মাদকের ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com