বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শ্রীমঙ্গলের ঘুষ নিতে গিয়ে হবিগঞ্জের ভুয়া এসআই আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ আগস্ট, ২০১৮
  • ৬৪২ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক ভুয়া এসআইকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার সাড়ে ৩ টার দিকে শহরের পৌর এলাকার স্টেশন রোডস্থ শাপলা সুপার মার্কেটের সামনে থেকে আবুল ইসলাম (৩২) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত প্রতারক, আবুল হবিগঞ্জের মাধবপুর উপজেলার মদনপুর গ্রামের প্রয়াত আব্দুল কাদিরের ছেলে।
শ্রীমঙ্গল থানা সূত্র জানা যায়, গ্রেপ্তারকৃত আসামি আবুল ইসলাম নিজেকে মৌলভীবাজার থানার এসআই পরিচয় দিয়ে অন্ত কুর্মী নামের এক ব্যক্তির চুরি হওয়া একটি ইজিবাইক উদ্ধার করে দেওয়ার কথা বলে ৫ হাজার টাকা দাবি করে। অন্ত কুর্মী ইজিবাইকটি ফেরত পাওয়ার আশায় প্রাথমিক অবস্থায় তাকে নগদ ১ হাজার ৮০০ টাকা প্রদান করে। পরবর্তীতে আবুল ইসলাম বাকি টাকার জন্য অন্ত কুর্মীকে তাগদা দিলে রোববার বিকেলে শাপলা মার্কেটের সম্মুখে এসে বাকি ৩ হাজার ২০০ টাকা লেনদেনের সময় ইজিবাইকটি কোথায় জানতে চাইলে এসআই পরিচয়দানকারী ওই প্রতারক জানায় ইজি বাইকটি উদ্ধার করে শাহজিবাজার থানায় রাখা হয়েছে। এ সময় শাহজিবাজার নামে কোন থানার নাম জানা না থাকায় তাকে ভুয়া এসআই সন্দেহ করে শ্রীমঙ্গল থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে শ্রীমঙ্গল থানার এসআই মো. রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ এসে আবুল ইসলামকে পুলিশ হেফাজতে নেন। পরবর্তীতে মৌলভীবাজার সদর থানায় আবুল ইসলাম নামে কোন এসআই না থাকায় পুলিশের জিজ্ঞাসাবাদে সে নিজেকে ভুয়া এসআই পরিচয়দানকারী বলে স্বীকার করে। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জকে এম নজরুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আবুল ইসলামের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com