বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে ৪ বস্তা গাঁজাসহ মাদক সম্রাট গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ৬ আগস্ট, ২০১৮
  • ৬০০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ৪ বস্তা গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার সকালে উপজেলার বাউসা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের ছল্লুক মিয়ার বাড়ীর সামনের রাস্তা থেকে তাকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ীর নাম আব্দুর রহিম (২২)। সে চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের কালিশিরী আব্দুল লতিফের পুত্র।
পুলিশ সূত্রে জানা গেছে, চুনারুঘাট থেকে একটি কোম্পানীর পিকআপ ভ্যানের পটেটোর নীচে ৪ বস্তা গাঁজা নবীগঞ্জের বিক্রির জন্য নিয়ে আসে। পিকআপ চালক পাইকপাড়া গ্রামের ছল্লুক মিয়ার বাড়ীর সামনের রাস্তায় সকাল ৮ টার দিকে গাঁজার বস্তাসহ মাদক ব্যবসায়ী আব্দুর রহিমকে নামিয়ে দেয়। এ খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই সুজিত চক্রবর্তী ও এসআই পার্থরঞ্জন চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। সেখানে রাস্তার উপর মাদক ব্যবসায়ী আব্দুর রহিমকে বস্তার সামনে দাড়ানো অবস্থায় দেখতে পেয়ে তাকে আটক করে। এ সময় বস্তা খুলে গাঁজা উদ্ধার করে পুলিশ। পরে গাঁজাগুলো জব্দ করে রহিমকে থানায় নিয়ে আসা হয়।
পুলিশ জানায়, ৪টি বস্তায় ৬১ কেজি গাঁজা পাওয়া গেছে। সরকারী বাজার মূল্য অনুযায়ী এর মুল্য ৭ লাখ ৩২ হাজার টাকা। এ ব্যাপারে মামলা হয়েছে। গতকালই গ্রেফতারকৃত রহিমকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com