বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে অবৈধভাবে গড়ে উঠা শতাধিক দোকানপাট উচ্ছেদ

  • আপডেট টাইম শুক্রবার, ৩ আগস্ট, ২০১৮
  • ৭০৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে প্রশাসন। বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা ব্যাপী মহাসড়কের মাধবপুর উপজেলার সামনে মহাসড়কের দুই পাশে গড়ে উঠা শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। উচ্ছেদের নেতৃত্বে দেন হবিগঞ্জের নিবার্হী ম্যাজিস্ট্রেট রিগন চাকমা। এ সময় মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মুকলেছুর রহমান, সহকারি কমিশনার ভূমি মতিউর রহমান, থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তীসহ র‌্যাব-বিজিবি ও পুলিশেল একাধিক টিম উপস্থিত ছিলেন। পুলিশ জানিয়েছে দীর্ঘদিন ধরে এক শ্রেনীর লোকজন মহাসড়কের রাস্তার দু’পাশে অবৈধ দোকানপাট তৈরী করে ব্যবসা করে আসছিল এতে করে চলাচলের প্রতিবন্ধকতাসহ বিভিন্ন ধরনের দুর্ঘটনায় ঘটেছে প্রাণহানি।
উপজেলা নির্বাহী অফিসার মুকলেছুর রহমান জানান, দীর্ঘদিন ধরে মহাসড়কের দু’পাশে অবৈধভাগে শতাধিক দোকানপাট গড়ে উঠেছে। বেশ কয়েকবার তাদেরকে নিষেধ করলেও কোন কর্ণপাত করেনি। তাই প্রশাসন বাধ্য হয়েছে অবৈধভাবে গড়ে উঠা দোকানপাট উচ্ছেদ করতে। এ উচ্ছেদ অভিযান চলবে বলেও তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com