বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

রাজিউড়া ইউনিয়নের মেম্বার মদ সহ লাখাইয়ে আটক

  • আপডেট টাইম শুক্রবার, ৩ আগস্ট, ২০১৮
  • ৫৩৬ বা পড়া হয়েছে

আবুল কাশেম, লাখাই থেকে ॥ হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের বতর্মান মেম্বার সহ দুই ব্যক্তিকে আটক পুলিশ। গতকাল দুপুর ১টার দিকে মদসহ তাদের আটক করা হয়। আটকৃতরা হল-রাজিউড়া ইউনিয়নের বতর্মান মেম্বার সাবাই গ্রামের নেনু মিয়ার পুত্র শাহ নেওয়াজ (৩৫) ও একই গ্রামের মতি মিয়ার পুত্র বাবুল মিয়া (৩২)। পুলিশ সুত্রে জানায়, আটকৃত দুই ব্যক্তি নৌকা যোগে মদ নিয়ে সানাই গ্রাম থেকে কিশোরগঞ্জের অষ্ঠগ্রামে রওনা দেন। পথিমধ্যে লাখাই উপজেলার বুল্লা বাজারে যাত্রা বিরতী করে। গোপন সংবাদের ভিত্তিতে লাখাই থানার এসআই সফিকুর রহমান একদল পুলিশ নিয়ে তাদের নৌকায় হানা দেয়। এ সময় ৮ লিটার মদ সহ তাদের আটক করা হয়। লাখাই থানার ওসি এমরান হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com