বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার অসদাচরণে অতিষ্ট স্টাফরা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ জুলাই, ২০১৮
  • ৬৯৯ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ হবিগঞ্জ সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শিরিন আক্তারের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ পাওয়া গেছে। তিনি তাঁর সহকর্মীদের মূর্খ এবং অসভ্য বলে গালি দেওয়ার পাশাপাশি নিজে একজন বিসিএস ক্যাডার হওয়ার দাম্ভিকতা প্রকাশ করেন। তাঁর অত্যাচারে অতিষ্ঠ হয়ে পরিবার পরিকল্পনা বিভাগের স্টাফ এবং মাঠপর্যায়ের কর্মীরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছেন। সাধারণ লোকজনের সঙ্গেও দুর্ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে তাঁর বিরুদ্ধে।
শহরের শায়েস্তানগর এলাকার তাহের মিয়ার ছেলে হাবিবুর রহমান জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক বরাবর দেয়া অভিযোগে জানান, গত ১৫ জুলাই তাঁর বোনের নিয়োগ পরীক্ষার ফল জানতে তিনি ওই অফিসে যান। সেখানে তিনি দেখতে পান উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শিরিন আক্তার তাঁর এক স্টাফকে গালমন্দ করে মারতে উদ্যত হন। এরই মধ্যে নিয়োগ পরীক্ষার ফল কবে দেওয়া হবে জানতে চাইলে তিনি চেয়ার থেকে উঠে অকথ্য ভাষায় গালামন্দ করেন। শিরিন আক্তারের ভাষ্য, ‘হবিগঞ্জের লোকেরা যেমন অশিক্ষিত, তেমনি অসভ্য। এ কাজ নিয়ে কোন সাহসে একজন বিসিএস ক্যাডারের কাছে আসলি? আমার অফিস থেকে বের হয়ে যা। অফিসের স্টাফরা পরিবার পরিকল্পনা সিলেট বিভাগের পরিচালক বরাবর গত ২৫ জানুয়ারি শিরিন আক্তারের বিরুদ্ধে অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি। সেই অভিযোগে বলা হয়, অফিসের স্টাফদের সঙ্গে শিরিন আক্তার এমন ব্যবহার করেন, যেন সবাই তাঁর চাকর।
অশালীন ও কর্কশ ভাষায় সবাইকে তিনি গালাগাল করেন এবং বদলি করে দেওয়ার হুমকি দেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্টাফ বলেন, ‘৩০ বছর যাবৎ চাকরি করছি; কিন্তু এমন অফিসার দেখিনি। এমন অসভ্য ভাষায় একজন কর্মকর্তা ও শিক্ষিত মানুষ গালামন্দ করতে পারেন, তা কোনো দিন কল্পনাও করিনি।’ এর আগে গত ৩ এপ্রিল পরিবার পরিকল্পনা হবিগঞ্জের সহকারী পরিচালক বরাবর অভিযোগ করেন হবিগঞ্জ সদর উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা রওশন আরা বেগম। অভিযোগে তিনি বলেন, ৩০ বছর যাবৎ চাকরি করে অফিসে আলাদা মূল্যায়ন পেলেও শিরিন আক্তারের বাজে আচরণে তিনি মানসিক ও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। এ ব্যাপারে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন। অভিযোগের ব্যাপারে জানতে চাইলে সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শিরিন আক্তার বলেন, ‘এটি অফিশিয়াল বিষয়। আপনি বাইরের লোক। আপনার সঙ্গে এ ব্যাপারে কোনো কথা বলব না।’ এ বিষয়ে জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. নাছিমা খানম ইভা জানান, বিষয়টি সিলেট বিভাগীয় অফিস দেখছে। তারা এ ব্যাপারে তদন্ত করেছে। পরিবার পরিকল্পনা সিলেট বিভাগের পরিচালক কুতুবউদ্দিন বলেন, ‘এ ব্যাপারে স্টাফদের কাছ থেকে অভিযোগ পেয়ে কমিটির মাধ্যমে তদন্ত করা হয়েছে। শিরিন আক্তারের খারাপ আচরণের প্রমাণ পাওয়া গেছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে ডিজি অফিসে প্রতিবেদন পাঠানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com