মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জে নিউজ টুয়েন্টিফোর টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • আপডেট টাইম রবিবার, ২৯ জুলাই, ২০১৮
  • ৭০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আরো বেশি করে সংবাদ প্রচার করে স্থানীয় সরকারে কার্যক্রমকে আরো উৎসাহিত করতে সাংবাদিকদের প্রতি আহবান জানিয়েছেন হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী। তিনি আরো বলেন, সামগ্রিকভাবে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে পারলে সকলের যে স্বপ্ন ক্ষুধামুক্ত দারিদ্র মুক্ত দেশ গঠন হবে। গতকাল শনিবার সকালে নিউজ টুয়েন্টি ফোর এর ৩য় বর্ষ পর্দাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন প্রধান অতিথি। নিউজ টুয়েন্টি ফোর টেলিভিশনের হবিগঞ্জ জেলা প্রতিনিধি শ্রীকান্ত গোপের উদ্যোগে ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও কালেরকন্ঠের জেলা প্রতিনিধি শাহ ফখরুজ্জামান এর পরিচালনায় হবিগঞ্জ প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্টা বার্ষিকী পালন করা হয়। আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন- হবিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন। বিশেষ অতিথি ছিলেন-হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মনসুর উদ্দিন আহমদে ইকবাল, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জের জনতা এক্সপ্রেস পত্রিকার সম্পাদক মোঃ ফজলুর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, দৈনিক দেশ জমিন সম্পাদক আলমগীর খান, হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট সুলতান মাহমুদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ ছানু মিয়া। এছাড়া উপস্থিত ছিলেন হবিগঞ্জ টিভি জার্নলিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি আবু ছালেহ নুরুজ্জামান চৌধুরী শওকত, দৈনিক আয়না সম্পাদক রাশেদ আহমদ খান, দৈনিক লোকালয় বার্তার সম্পাদক এমদাদুল ইসলাম সোহেল, যুগান্তর প্রতিনিধি এখলাছুর রহমান খোকন, দৈনিক খোয়াইর বার্তা সম্পাদক মঈন উদ্দিন, রিচি ইউনিয়ন পরিষদ সদস্য অলিউর রহমান, এশিয়ান টিভির এসএম সুরুজ আলী, এসএটিভির আব্দুর রউফ সেলিম, দৈনিক প্রভাকর এর সহযোগি সম্পাদক সহিবুর রহমান, চ্যানেল নাইনের সুকান্ত গোপ, বাংলানিউজ টুয়েন্টিফোর প্রতিনিধি বদরুল আলম, বিজয় টিভির মাসুক আহমেদ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com