বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে কাউন্সিলর কবির মিয়ার বাড়িতে হামলা, ভাংচুর ॥ আহত ৫

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১৮
  • ৮০৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভার কাউন্সিলর মোঃ কবির মিয়ার বাড়িতে হামলা সংঘটিত হয়েছে। হামলায় মহিলাসহ কমপক্ষে ৫ জন আহত হয়েছে। গুরুতর আহত এক জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাতে।
স্থানীয় সুত্রে জানা যায়, নবীগঞ্জ পৌর এলাকার ছালামতপুর গ্রামের ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কবির মিয়ার মালিকানাধীন পুকুর পাড় দিয়ে জোরপুর্বক রাস্তা নির্মাণকে কেন্দ্র করে একই গ্রামের মৃত ছোরাব উল্লার পুত্র সাজু মিয়া, মিঠন মিয়া ও শওকত মিয়ার বিরোধ চলে আসছে। এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসে মামলা রয়েছে। গত মঙ্গলবার ছিল উক্ত মামলার শুনানী। শুনানী শেষে গ্রামে ফিরে একই গ্রামের সাবেক কমিশনার রুহুল আমীন রফু’র নেতৃত্বে ২৫/৩০ জন ওই পুকুর পাড় দিয়ে রাস্তা নির্মাণ করতে গেলে কাউন্সিলরের পক্ষের লোকজন বাধা দেয়। এ সময় হামলা ও সংঘর্ষের ঘটনায় কাউন্সিলর কবির মিয়ার ভাতিজা জিল্লুর রহমান (৪৫), খালেদা বেগম (৫৫), নজির উল্লা (৫৮)সহ কমপক্ষে ৫জন আহত হয়। এ সময় হামলাকারীরা কাউন্সিল কবির মিয়ার বাড়িঘরে ইটপাটকেল নিক্ষেপ ও ভাংচুর করে বলে অভিযোগ রয়েছে। আহতদের স্থানীয় লোকদের সহযোগিতায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে ২ জন নবীগঞ্জ হাসপাতালে ভর্তি এবং নজির উল্লাকে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com