সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ সদর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ॥ রোগী ও স্বজনদের নিকট থেকে শুনেছেন চিকিৎসার বাস্তব চিত্র ॥ ফার্মাসিস্টকে স্ট্যান্ড রিলিজ, বিদেশে থাকা চিকিৎসক স্থায়ী বরখাস্ত নবীগঞ্জে ভাইয়ের হাতে বোন খুন হবিগঞ্জ মেডিকেল কলেজে মারামারির ঘটনায় ॥ ৮ শিক্ষার্থীকে বহিষ্কার ইন্দনদাতা ৫ জনকে সতর্ক আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নবীগঞ্জের বুরহানপুর গ্রামের কবরস্থান দখলে রাতের আধারে দেয়াল নির্মাণ ! নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই বিদ্যালয়ের দুই কর্মচারীর মৃত্যু বৃন্দাবন সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ মজহার উদ্দিন আর নেই হুইপ জিকে গউছের শোক নবীগঞ্জে ভরপুর গ্রামে সেলিম আহমেদের ক্লাব নিয়ে বিরোধটি শালিসে নিস্পত্তি নোয়াগাও গ্রামের কথিত আ’লীগ নেতা শাহ রায়হানের বিরুদ্ধে অভিযোগ ॥ বিএনপির নাম ভাঙ্গিয়ে সরকারী টিউবওয়েল ও ঘর দেয়ার আশ্বাস॥ লক্ষাধিক টাকা আত্মসাত ইনাতগঞ্জ সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন অনুষ্টিত শহরের আনোয়ারপুর-নোয়াগাঁও দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

মাধবপুরে গৃহবধু রোজিনার মৃত্যু নিয়ে নানা গুঞ্জন

  • আপডেট টাইম সোমবার, ২৪ মার্চ, ২০১৪
  • ৫৭০ বা পড়া হয়েছে

মাধপুর প্রতিনিধি ॥ মাধবপুরে গৃহবধু রোজিনার মৃত্যু নিয়ে নানা গুঞ্জন চলছে। শনিবার সন্ধ্যায় পৌরসভার কাচারিপাড়া এলাকার সিরাজ মিয়ার স্ত্রী রোজিনা বেগম (২৫) এর ঘর থেকে পুলিশ তার মৃত দেহ উদ্ধার করে। তার মৃত্যু নিয়ে এলাকায় নানা গুঞ্জন চলছে। কেউ বলছে তাকে টাকা পয়সা লেনদেনের জের ধরে প্রতিবেশিরা পিটিয়ে হত্যা করে ঘরের তীরের সঙ্গে ঝুলিয়ে রাখে। কেউ বলছে পরকিয়ার সম্পর্কের কারনে প্রতিবেশিদের কুৎসা রটনা ও স্বামীর চাপে আত্মহত্যা করেছে। রোজিনার ভাই মিজান মিয়া জানান, গত বৃহস্পতিবারে প্রতিবেশি জনৈক ব্যক্তির সঙ্গে টাকা পয়সার লেনদেন কে কেন্দ্র করে রোজিনাকে মারপিট করে তার ঘরে বন্দি করে মোবাইল ফোন কেড়ে নেয়। এ ঘটনার জের ধরে রোজিনাকে মেরে তীরের সঙ্গে ঝুলিয়ে রাখে। রোজিনার ভাইয়ের অভিযোগ তারা ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে দ্রুত প্রচার করে এক হোটেল বয়ের সঙ্গে রোজিনার অনৈতিক সম্পর্ক ছিল এ কারনে প্রতিবেশিরা এ বিষয়টি নিয়ে বিভিন্ন অপবাদ রটায়। যে কারনে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে। সে আরো জানায় তার বোনের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে সে বাদী হয়ে মামলা করব বলেও জানায়। এস আই মমিনুল ইসলাম জানান, তার স্বামী মাধবপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। শেষ পর্যন্ত এটি নিয়মিত মামলায় রূপ নিতে পারে। গতকাল রোববার ময়নাতদন্ত শেষে নিহতের লাশ তার ভাই ও মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com