বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

রাষ্ট্রপতির সাথে শাহজাহান কবির ও স্ত্রী তাসলিমা কবির খানের সৌজন্য সাক্ষাত

  • আপডেট টাইম রবিবার, ২২ জুলাই, ২০১৮
  • ৮৯৪ বা পড়া হয়েছে

গণপ্রজানন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি এডভোকেট মোঃ আব্দুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন হবিগঞ্জের কৃতিসন্তান ও যুক্তরাজ্যের তরুণ কমিউনিটি সংগঠক শাহজাহান কবির ও তার সহধর্মীনী তাসলিমা কবির খান। রাষ্ট্রপতি এডভোকেট মোঃ আব্দুল হামিদ চিকিৎসার জন্য যুক্তরাজ্য সফরে গেলে লন্ডনের পার্কলেনের হিলটন হোটেলে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা শাহজাহান কবির ও তার স্ত্রী তাসলিমা কবির খান গত সোমবার রাতে এ সাক্ষাত করেন।
এ সময় শাহজাহান কবির রাষ্ট্রপতি এডভোকেট মোঃ আব্দুল হামিদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্বিতীয়বারের মতো বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন জানান। এছাড়া শাহজাহান কবির বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রপতির পার্শ্ববর্তী জেলা হবিগঞ্জের যুগান্তকারী উন্নয়নের ভুয়ষী প্রশংসা করেন। এ সময় হবিগঞ্জের প্রিয়মুখ শাহজাহান কবির সদর-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহিরের নেতৃত্বে হবিগঞ্জের শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নের বর্ননা দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com