বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

সেনাবাহিনীকে গ্রেফতারের ক্ষমতা ব্যালট বাক্সে হাত দিলেই গুলি চালানোর নির্দেশ সিইসি’র

  • আপডেট টাইম রবিবার, ২৩ মার্চ, ২০১৪
  • ৬১২ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) রুটিন দায়িত্বে থাকা নির্বাচন কমিশনার মো. আব্দুল মোবারক বলেছেন, রোববারের নির্বাচনে সেনাবাহিনীকে সরাসরি হস্তক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে। ব্যালট বাক্সে হাত দিলেই গুলি চালাতেও বলা হয়েছে। এখন থেকে নির্বাচন ঘিরে যেকোনো অপরাধীকে গ্রেফতার করতে পারবে সেনাবাহিনী। গতকাল শনিবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে চতুর্থ ধাপের নির্বাচন পূর্ব সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ব্যালট বাক্সে কেউ হাত দিলে সরকারি গুলি খরচ করে গুলি চালাতে নির্দেশ দেওয়া হয়েছে। আমার এটা চাই না। তবে কেউ এমনটি করলে তাই করা হবে। নির্বাচনকালীন সময়ে কেউ অপরাধ করে পার পাবে না। আইনের আওতায় সর্বশেষ অবস্থা অনুযায়ী কমিশন ব্যবস্থা নেবে। কেউ যদি মনে করে নির্বাচন হয়ে গেলে কমিশন কিছু করতে পারবে না তা ভুল।
মোবারক বলেন, সিআরপি-র ১৩১ ধারা অনুযায়ী সেনাবাহিনীর দৃষ্টির মধ্যে কোনো সহিংসতার ঘটনা ঘটলে তারা সরাসরি হস্তক্ষেপ করবে। ভোটারসহ কারো অধিকার ক্ষুন্ন হলে কমিশন চুপ থাকবে না। ভোটারদের ভোটাধিকার ক্ষুন্ন হওয়া কমিশন কখনো বরদাশত করবে না।নির্বাচন কমিশনার মোবারক বলেন, আমরা প্রত্যেক এলাকার সহিংসতা রোধে পুলিশ, র‌্যাব, বিজিবি ও গোয়েন্দা সংস্থাগুলোর প্রধানদের সঙ্গে কথা বলে সহিংসতার আশঙ্কা থাকলে পূর্বেই ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছি।
সহিংসতার কারণ প্রসঙ্গে বলেন, নির্বাচনকে মাঠ পর্যায়ে রূপ দেওয়ায় সহিংসতা বেশি হচ্ছে। কারণ এতে করে দলগুলো বিজয়ী হওয়ার জন্য হাইকমান্ড থেকে চাপ দিচ্ছে। তারা পরিসংখ্যানে নিজেদের প্রার্থীর পক্ষে জয় ধরে রাখতে সহিংসতাকে উসকে দিচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com