মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

আ’লীগ নেতার খাবার খেয়ে প্রিসাইডিং অফিসার বরখাস্ত

  • আপডেট টাইম রবিবার, ২৩ মার্চ, ২০১৪
  • ৫৭০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আওয়ামীলীগ নেতার বাড়ি থেকে প্রেরিত ভাত খেতে গিয়ে বরখাস্ত হলেন হবিগঞ্জ উপজেলার লস্করপুর ইউনিয়নের উত্তর চরহামুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার এলজিইডির সহকারী প্রকৌশলী সফিকুল ইসলাম। এ সময় খাবার নিয়ে আসা ৩জনকে দেড় হাজার টাকা জরিমানা করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মেহেদী হাসান ও জেলা নির্বাচন অফিসার মোঃ মনির হোসেন রাত সাড়ে ১০টার দিকে ওই কেন্দ্র এলাকায় যায়। তারা কেন্দ্রের বাহিরে অবস্থান নেন। এ সময় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমানের বাড়ি থেকে খাবার নিয়ে ৩ ব্যক্তি কেন্দ্রে আসে। সাথে সাথে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মেহেদী হাসান ও জেলা নির্বাচন অফিসার মোঃ মনির হোসেন কেন্দ্রে প্রবেশ করেন। তাদের জিজ্ঞাসাবাদের পর খাবার নিয়ে আসা ৩ব্যক্তিকে ৫শ টাকা করে ১৫শ টাকা জরিমানা করেন। এদিকে প্রিসাইডিং অফিসার সফিকুল ইসলামকে উপজেলা সদরে নিয়ে আসেন।
পরে জেলা রিটার্নিং অফিসার মোঃ আব্দুর রউফ প্রিসাইডিং অফিসার এলজিইডির সহকারী প্রকৌশলী সফিকুল ইসলামকে প্রত্যাহার করেন এবং তৎস্থলে জনতা ব্যাংক হবিগঞ্জ প্রধান শাখার একজন সিনিয়র অফিসারকে উত্তর চরহামুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসারের দায়িত্ব প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com