শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে বাস উল্টে পথচারী নিহত ॥ ২৫ যাত্রী আহত এমপিদের শপথ পড়াবেন ড. সৈয়দ রেফাত আহমেদ এমপি নির্বাচিত হয়েই প্রতিদ্বন্দ্বি প্রার্থীর বাড়ি ছুটে গেলেন জিকে গউছ নির্বাচনী অনিয়মের সুষ্ঠু সমাধান চেয়েছেন জামায়াতের আমির শুভেচ্ছা বিমিনিময়কালে সংসদ সদস্য এস.এম.ফয়সল ॥ চুনারুঘাট-মাধবপুরের দু’এলাকায় উন্নয়ন করার মাধ্যমে এ ঋন শোধ করতে চাই জি কে গউছের অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ শহরের বাজারে মোরগের দাম ঊর্ধ্বমুখী নেই তদারকি ॥ ক্রেতাদের মাঝে ক্ষোভ শহরে চুরির ঘটনায় আতঙ্ক নিরাপত্তা জোরদারের দাবি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট পড়েছে ৬০.৬৯ শতাংশ-ইসি গণভোটে জিতেছে ‘হ্যাঁ’ ॥ ইসির চূড়ান্ত বেসরকারি ফল ঘোষণা

ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ॥ নবীগঞ্জ কলেজের অধ্যক্ষকে ফিল্মি স্টাইলে ছুরিকাঘাত ॥ আটক ১

  • আপডেট টাইম বুধবার, ১৮ জুলাই, ২০১৮
  • ৬৪৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে বহিরাগত দুই সন্ত্রাসী ও সাবেক এক ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে নবীগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ গোলাম হোসেন আজাদসহ ৩ জন গুরুতর আহত হয়েছেন। আহত অপর দুইজন হলেন, কলেজের দপ্তরী ফয়জুর রহমান ও কলেজ ছাত্রী চৈতী (১৮)। হামলাকারীরা হচ্ছে, নবীগঞ্জ পৌর এলাকার মদনপুর গ্রামের নুরুজ্জামান ফারুকীর বখাটে ছেলে দিপন আহমেদ মুন্না ও একই গ্রামের জলফু মিয়ার ছেলে হুমায়ুন কবির। এদের মধ্যে মুন্না পালিয়ে গেলেও তার সহযোগী হুমায়ুন কবিরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে শিক্ষার্থীরা।
কলেজের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় গতকাল মঙ্গলবার সকালে সাড়ে ১১টার দিকে কলেজের ২য় তলার বারান্দার বঙ্গবন্ধু আইসিটি ভবনের সামনে অধ্যক্ষের উপর হামলার ঘটনাটি ঘটেছে। আহতদের মধ্যে দপ্তরী ফয়জুর রহমানকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অধ্যক্ষ এবং আহত ছাত্রীকে নবীগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দিপন আহমেদ মুন্না প্রায়ই ওই কলেজের জনৈক ছাত্রীকে উত্ত্যক্ত করত। গত সোমবার সকালের দিকে মুন্না কলেজ প্রাঙ্গণে ঢুকে জোরপূর্বক ওই ছাত্রীকে নিয়ে নিজের মোবাইলে সেলফি তুলে।
এ ঘটনায় ওই ছাত্রী কলেজের অধ্যক্ষ গোলাম হোসেন আজাদের নিকট অভিযোগ দিলে অধ্যক্ষ মুন্নার প্রতি ক্ষুব্ধ হন। পরে মুন্নার পরিবার ওই কলেজ ছাত্রীর বাড়িতে গিয়ে বিষয়টি সমাধান করে বিকালে অধ্যক্ষকে বিষয়টি জানিয়ে যান। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে দুতলায় নিজের অফিস রুম থেকে বেরিয়ে তিনি অনার্স পরীক্ষা হলে পরিদর্শনে যাচ্ছিলেন। এ সময় দু’তলার বঙ্গবন্ধু আইসিটি ভবনের সামনে পৌছামাত্র সন্ত্রাসী মুন্না ধারালো ছুরি দিয়ে হত্যার উদ্দেশে কলেজ অধ্যক্ষ গোলাম হোসেন আজাদের গলায় ও হাতে ছুরিকাঘাত করে। ঘটনাটি প্রত্যক্ষ করে অধ্যক্ষকে বাচাঁতে কলেজ দপ্তরী কলেজপাড়া এলাকার মজিদ উল্লার ছেলে ফয়জুর রহমান এগিয়ে আসলে তাকেও সে ছুরিকাঘাত করে। তার হাতের রগ কেটে গেছে। এ সময় পরীক্ষার হল থেকে শিক্ষার্থীরা বেরিয়ে আসলে মুন্না দ্রুত মটর সাইকেলযোগে পালিয়ে যায়। তবে তার সহযোগী হুমায়ুন কবিরকে আটক করতে সক্ষম হয় শিক্ষার্থীরা। পরে তাকে পুলিশের নিকট সোর্পদ করা হয়।
প্রত্যক্ষদর্শী জনৈক রিক্সাচালক জানান, তখন তিনি কলেজ গেইটে অবস্থান করছিলেন। এ সময় দুই যুবক মোটরসাইকেল নিয়ে কলেজে ঢুকে। মোটর সাইকেলটি স্টার্ট রেখেই তারা উপরে উঠে। কিছুক্ষণ পরই উপরে চিৎকার শুনতে পান এবং এর পরপরই স্টার্টে রাখা মোটরসাইকেলে করে একজন পালিয়ে যায়। তবে আরেক যুবক মোটরসাইকেলে উঠতে পারেনি। তাকে শিক্ষার্থীরা আটক করে।
ঘটনার সাথে সাথে শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে। তারা কলেজের সামনের রাস্তায় ব্যারিকেড দিলে প্রায় ২ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। ফলে রাস্তার উভয় পাশে যানবাহন আটকা পরে যানজটের সৃষ্টি হয়। এক পর্যায়ে শিক্ষকদের সাথে পুলিশ প্রশাসনের আলোচনার প্রেক্ষিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ তোলে নেয়া হয়। পরে সন্ত্রাসী মুন্নাকে গ্রেফতারের দাবীতে এবং অধ্যক্ষের উপর হামলার প্রতিবাদে শিক্ষার্থী ও শিক্ষকরা বিক্ষোভ মিছিল করে। মিছিলটি উপজেলা কমপ্লেক্সের সামনে মিলিত হয়ে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, প্রভাষক ফজলে এলাহী ফরহাদ, প্রর্দশক দুদু মিয়া প্রমুখ। তারা বলেন, নবীগঞ্জের ইতিহাসে এমন ঘটনা ঘটেনি। সন্ত্রাসী মুন্না অধ্যক্ষ গোলাম হোসেন আজাদকে প্রাণে হত্যার উদ্দেশ্যেই ছুরিকাঘাত করেছিল। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সন্ত্রাসী মুন্নাকে গ্রেফতার না করলে বুধবার ১২ টার পর থেকে কঠোর কর্মসূচি নিয়ে রাস্তায় নামবেন শিক্ষার্থী ও শিক্ষকরা। এ সময় নবীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ এসএম আতাউর রহমান, এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে দ্রুত সময়ের মধ্যে মুন্নাকে গ্রেফতারের আশ^াস দিয়ে সকলের সহযোগিতার দাবী জানান। এদিকে ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ-বাহুবলের সংসদ সদস্য এমএ মুনিম চৌধুরী বাবু, সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া, পৌর মেয়র ছাবির আহমেদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, পৌর সভার প্যানেল মেয়র-১ এটিএম সালাম, নবীগঞ্জ কলেজ ছাত্রদলের আহবায়ক অলিউর রহমান অলিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষক-শিক্ষার্থীরা এবং বিভিন্ন শ্রেনি পেশার মানুষ আহত অধ্যক্ষকে দেখতে হাসপাতালে যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com