বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে র‌্যাবের অভিযান গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১৮
  • ৫৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে হাতুন্ডা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ীর নাম আব্দুল ছালাম (৩৫)। তিনি হাতুন্ডা গ্রামের আব্দুল নুরের ছেলে। উদ্ধার করা গাঁজার পরিমাণ ১০ কেজি।
র‌্যাব সূত্রে জানা গেছে, ওই রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের সহকারী পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে একদল র‌্যাব সদস্য অভিযান চালায়। অভিযানে হাতুন্ডা এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আব্দুল ছালামকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com