বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

সুলতানশী গ্রামে মসজিদের ইমাম নিয়ে বিরোধ ॥ সংঘর্ষে নিহত ১

  • আপডেট টাইম শনিবার, ১৪ জুলাই, ২০১৮
  • ৭৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের সুলতানশী গ্রামের সাহেব বাড়ি মসজিদে ইমাম নিয়োগ দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে বাদশা মিয়া (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত বাদশা মিয়া ওই গ্রামের মৃত সুন্দর আলী মিয়ার পুত্র। সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহতদের হবিগহ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সাথে জড়িত ৬ জনকে পুলিশ সদর হাসপাতাল থেকে আটক করেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বিগত কুরবানীর ঈদের দিন একটি ঘটনাকে কেন্দ্র করে সুলতনাশী গ্রামের সাহেব বাড়ি মসজিদের ইমাম মশিউর রহমানকে বিদায় দেয়া হয়। এদিকে গত রমজান শুরুর কয়েকদিন আগে সুলতানশি গ্রামের হারুন মিয়াকে ইমাম নিয়োগ দেয়া হয়। এ নিয়োগের বিরোধিতা করেন বর্তমান মেম্বার ফুল মিয়া, ফজলু মিয়া, রাজু মিয়া, মজনু মিয়া, রুবেল মিয়া গংরা। এদিকে ইমামের পক্ষে অবস্থান নেন সাবেক চেয়ারম্যান আমজাদ আলী, সাবেক মেম্বার ফিরোজ মিয়া, আব্দুল কাইয়ূম গংরা। ফুল মিয়ার পক্ষের লোকজন ওই মসজিদে নাম পড়া বন্ধ করে দেন। গত ঈদুল ফিতরের নামাজও অন্যত্র পড়েন। বিষয়টি মিমাংসার উদ্যোগ নেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক ও চেয়ারম্যান মাহবুবুর রহমান হিরু। উদ্যোগটি এখনো প্রক্রিয়াধিন বলে সুত্র জানায়। এদিকে গতকাল আছরের নামাজের সময় ইমাম হারুনকে প্রতিপক্ষের লোকজন ধাওয়া করে। এ নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ২ঘন্টা স্থায়ী সংঘর্ষে আমজাদ চেয়ারম্যানের পক্ষে বাদশা মিয়া ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে সদর থানার ওসি তদন্ত জিয়াউর রহমান, কোর্টষ্টেশন ফাড়ি ইনচার্জ কিবরিয়া, এসআই সাহিদ এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়। গুরুতর আহত সাবেক মেম্বার ফিরোজ মিয়া (৫৭), মাছুম মিয়া (২২), জানে আলম (২০), হৃদয় মিয়া (১৯), নয়ন মিয়া (১৮), ইউনুছ আলী (৩৫), পারভেজ (২০), আব্দুল মতিন (৬০), ইয়াসমিন (৯), বিলকিস (২১), জুয়েল (২৩), আবু তাহের (২০), আবু জাহের (১৫), কাউছার মিয়া (১৫), নয়ন (১০), লিটন মিয়া (২৫), দুলন মিয়া (২২), লীমা (১৯) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে বাদশা মিয়া মারা যাবার খবরে ভর্তিকৃত রোগীরা পালিয়ে যায়। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এলাকায় শান্তি বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, মসজিদের ইমাম নিয়োগ নিয়ে সংঘর্ষে বাদশা মিয়া নিহত হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com