বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বানিয়াচংয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ॥ কাউরিয়াকান্দিকে হারিয়ে দড়োওয়া চ্যাম্পিয়ান

  • আপডেট টাইম বুধবার, ১১ জুলাই, ২০১৮
  • ৫১১ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় কাউরিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দড়োওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এদিকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টে নোয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে আথুকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
গতকাল মঙ্গলবার বিকালে এলআর হাইস্কুল মাঠে জাকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। পরে ভারপ্রাপ্ত ইউএনও সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমেদ আকুঞ্জীর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন দক্ষিণ-পশ্চিম ইউপি চেয়ারম্যান রেখাছ মিয়া, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা হাসিবুল ইসলাম, প্রেসক্লাব সেক্রেটারি তোফায়েল রেজা সোহেল। পুরস্কার বিতরণ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক নাজমুল ইসলাম। রেফারি ছিলেন পুরানবাগ স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রউফ। সহকারি রেফারি শিক্ষক আবুল মনসুর তুহিন ও শিক্ষক ফজল উল্লাহ খান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com