বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের ৩ মাদক ব্যবসায়ী ইয়াবাসহ গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ জুলাই, ২০১৮
  • ৬১৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জের ৩ মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেফতার করেছে র‌্যাব। গত মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে সিলেট মেট্রোপলিটন এলাকার দক্ষিণ সুরমা থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, নবীগঞ্জ উপজেলা গজনাইপুর ইউনিয়নের দরগাপাড়া গ্রামের শাহ নওশাদ আলীর পুত্র শাহ রাশেদ (২৭), বনগাঁও গ্রামের ছাও মিয়ার পুত্র সালেহ আহমেদ কুরুশ (৩৯) ও একই গ্রামের মৃত জনু মিয়ার পুত্র আয়না মিয়া (৫০)। তাদের কাছ থেকে উদ্ধার করা ইয়াবার পরিমাণ ১২০ পিস।
গতকাল বুধবার সন্ধ্যায় সংবাদপত্রে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, স্পেশাল কোম্পানী সিলেট ক্যাম্পের একটি অভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান এর নেতৃত্বে এসএমপির দক্ষিণ সুরমা থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে এসএমপির দক্ষিণ সুরমা থানাধীন মোমিন খোলাস্থ মান্নান গ্রোসারি শপ এর সামনে পাঁকা রাস্তার উপর থেকে ইয়াবাসহ তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা বিভিন্ন ধরণের মাদক দ্রব্য ক্রয় করে নিজ হেফাজতে রাখে এবং পরে বিভিন্ন মাদক সেবনকারীর নিকট বিক্রয় করে বলে স্বীকার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃতদের এসএমপির দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com