বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে প্রতিহিংসার আগুনে পুড়ল ৫ গরু

  • আপডেট টাইম সোমবার, ২৫ জুন, ২০১৮
  • ৮১৪ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে প্রতিহিংসার আগুনে পুড়ে ৩টি গরু মারা গেছে। আরো দুইটির অবস্থাও সংকটাপন্ন। গত শনিবার দিবাগত মধ্যরাতে মাধবপুর উপজেলার নয়াপাড়া ইউনিয়নের নারায়নপুর গ্রামে এই ঘটনাটি ঘটে। মারা যাওয়া গরুগুলোর মালিক হলেন ওই গ্রামের কৃষক ফিরোজ মিয়া।
ক্ষতিগ্রস্ত কৃষক ফিরোজ মিয়া জানান, দীর্ঘদিন যাবত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একই গ্রামের আলাউদ্দিনের গোষ্টির সাথে তাদের গোষ্টিগত দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে শনিবার রাতে তার ঘরে আগুন ধরিয়ে দেয়। এতে তার ৩ টি গরু পুড়ে মারা যায়। ২ টি গরুর অবস্থাও সংকটাপন্ন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস ছাত্তার জানান, খুবই নির্মম ঘটনা। পশুর প্রতি মানুষের এমন আচরণ যারা করেছে তারা পশুর চেয়ে অধম। মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)চন্দন কুমার চক্রবর্তী জানান, এ ঘটনায় মামলা নেয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com