বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

শহরের মাছুলিয়া ব্রীজ এলাকা থেকে বালু উত্তোলনের অভিযোগে মেশিন জব্দ ॥ ৫০ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম রবিবার, ২৪ জুন, ২০১৮
  • ৬৪১ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের খোয়াই নদী মাছুলিয়া ব্রীজ এলাকা থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগে মেশিন জব্দ ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল শনিবার দুপুরে হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্জিনা বেগম ওই এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনের অভিযোগে মেশিন ও জব্ধ জরিমানা করেন। সূত্র জানায়, খোয়াই নদীর মাছুলিয়া ব্রীজ এলাকা থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগে হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্জিনা বেগম মাছুলিয়া ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন কাজে নিয়োজিত শ্রমিকরা পালিয়ে যায়। এ সময় ইউএনও এর নির্দেশে বালু উত্তোলন কাজে ব্যবহৃত পাইপ ভেঙ্গে ফেলা হয়। পরে বালু মহাল ইজারাদারের লোকজন আসে। আলাপচারিতার এক পর্যায়ে ড্রেজার মেশিন দিয়ে ব্রীজের নিকটবর্তী স্থান থেকে বালু উত্তোলনের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
তবে ইজারাদারের লোকজন জানান, শায়েস্তাগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সোহেল আহমেদ ১ কোটি ৪৬ লাখ ৩০ হাজার টাকা দিয়ে এক বছরের জন্য শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ থেকে চৌধুরী বাজার পর্যন্ত জেলা প্রশাসকের নিকট থেকে লিজ গ্রহণ করেন। লিজ অনুযায়ী তারা বালু উত্তোলন করে আসছেন। তাদের দাবী মাছুলিয়া ব্রীজের ১ কিলোমিটার দুরত্ব থেকে তারা বালু উত্তোলন করছেন। ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট জানান, ব্রীজের ১ কিঃ মিঃ এর ভেতর থেকে বালু উত্তোলন করা হচ্ছে। তাই তাদেরকে জরিমানা করা হয়েছে। এদিকে, জব্দকৃত মেশিনটি স্থানীয় কাউন্সিলর শেখ মোঃ উম্মেদ আলী শামীমের নিকট জিম্মায় দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com