মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বেগম জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবীতে জেলা বিএনপির বিক্ষোভ

  • আপডেট টাইম শুক্রবার, ২২ জুন, ২০১৮
  • ৫৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে গতকাল হবিগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শহরে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
পুলিশী বাধা উপেক্ষা করে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় সুলতানীয়া লাইব্রেরী প্রাঙ্গণে এক পথসভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এডঃ মোঃ এনামুল হক সেলিম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্বাস উদ্দিন, জেলা তাঁতীদল সভাপতি সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, সামছুল ইসলাম মতিন, জেলা ওলামাদল সাধারণ সম্পাদক মাওলানা কাসেম বিল্লাহ্ নোমান, জেলা স্বেচ্ছাসেবকদল যুগ্ম আহ্বায়ক সর্দার এম এ মন্নান, এজাজ ঠাকুর চৌধুরী, আবুল কালাম আজাদ, মোঃ সাহাব উদ্দিন, সৈয়দ সোহেল, এস এম মানিক প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com