মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে রিক্সাচালক পরিবারের উপর প্রভাবশালীর হামলা, ভাংচুর

  • আপডেট টাইম শুক্রবার, ২২ জুন, ২০১৮
  • ৫৯৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জে ছাগল চড়ানোকে কেন্দ্র করে ভূমিহীন রিক্সাচালক পরিবারের উপর হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে ওই পরিবারের নারী-পুরুষসহ ৪ জন আহত হয়েছে। বুধবার রাত ১০টার দিকে উপজেলার কুর্শি ইউনিয়নের নওগাঁও গ্রামের প্রভাবশালী ফুল মিয়ার নেতৃত্বে এ ঘটনাটি ঘটে। হামলায় আহতরা হচ্ছেন, রিক্সাচালক আকরাম মিয়া (৫০) তার স্ত্রী মালেকা বেগম (৪৫) ও দুই সন্তান জুয়েল আহমেদ (২১) এবং সুহেল মিয়া (১৮)। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে রিক্সাচালক আকরম মিয়া দীর্ঘদিন ধরে নওগাঁও গ্রামের সরকারী খাস জমিতে পরিবার নিয়ে বসবাস করে আসছেন। বুধবার রাত ১০ টার দিকে গ্রামের রাস্তায় সরকারী ভূমিতে ছাগল চড়ানোর ঘটনাকে কেন্দ্র করে ফুল মিয়ার পুত্র সাজন মিয়ার সঙ্গে রিক্সাচালক আকরাম মিয়ার পুত্র সুহেল মিয়ার বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে রাত সাড়ে ১০টার দিকে ফুল মিয়ার নেতৃত্বে তার পরিবারের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রিক্সাচালক আকরম মিয়ার বাড়িঘরে অতর্কিত হামলা চালায়। এসময় একটি ব্যাটারি চালিত রিক্সা, ঘর ও আসবাবপত্র ভাংচুর করে তারা। তাদের হামলায় উল্লেখিত ৪জন আহত হয়। পরে তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুর্শি ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য আব্দুল মন্নাফ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com