বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে মৃত্যুর ছয় বছর পর অক্ষত মরদেহ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ জুন, ২০১৮
  • ৭২২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ ক্যান্সারজনিত রোগে আক্রান্ত হয়ে প্রায় ৬ বছর পূর্বে ইউপি সদস্য আব্দুল হক পঞ্চাশ বৎসর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন। গত মঙ্গলবার সন্ধ্যায় বৃষ্টি হওয়ায় আব্দুল হকের কবরে দেখা দেয় ভাঙ্গন। এতে করে বেড়িয়ে আসে ইউপি সদস্যের অক্ষত মৃতদেহ। অলৌকিক হলেও সত্য ৬ বছর পরও মরদেহ রয়েছে অক্ষত। আব্দুল হকের অক্ষত মরদেহ এক নজর দেখতে কবরের পাশে ভিড় জমান স্থানীয় লোকজন। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বত্রজুড়ে তোলপাড় শুরু হয়। ঘটনাটি ঘটেছে নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের দুর্লভপুর গ্রামে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার কুর্শি ইউনিয়নের দুর্লভপুর গ্রামে ৬ বছর পূর্বে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন ইউপি সদস্য আব্দুল হক। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুর প্রায় ৬ বছর পর গত মঙ্গলবার সন্ধ্যায় বৃষ্টির পানিতে কবরে ভাঙ্গন দেখা দিলে আব্দুল হকের মরদেহ বেড়িয়ে আসে। ৬ বছর পরও অক্ষত অবস্থায় মরদেহ থাকায় এলাকাজুড়ে তোলপাড় শুরু হয়েছে। এক নজর দেখার জন্য কয়েক শতাধিক লোকজন ভিড় করেন। পরে বুধবার সকালে স্থানীয় দুর্লভপুর মসজিদের ইমামসহ আব্দুল হকের পরিবার ভেঙ্গে যাওয়া কবরস্থান ভরাট করেন। দুর্লভপুর মসজিদের ইমাম বলেন, আল্লাহর ইচ্ছায় মৃত্যুর এত বছর পরও উনার লাশ অক্ষত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com