বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ জুন, ২০১৮
  • ৬৬১ বা পড়া হয়েছে

এক্সপ্রেস রিপোর্ট ॥ টানা ২৯দিন সিয়াম সাধনার পর আজ শুক্রবার পশ্চিমাকাশে চাঁদ দেখা গেলে আগামীকাল শনিবার ঈদ। ঈদ মোবারক। কাঙ্খিত একফালি কাস্তের মত সরু চাঁদ দেখার জন্য বিশ্বের লক্ষ্য কোটি মুসলিম নারী পুরুষ শিশু আজ উন্মুখ হয়ে থাকবে। শাওয়ালের চাঁদ দেখা গেলেই ঈদুল ফিতর উদযাপনের আনন্দে মেতে উঠবে মানুষ। চারিদিকে ধ্বনিত হবে আনন্দের গীত ‘রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’। ঈদ মানেই আনন্দ। ঈদ মানেই খুশি। এই ঈদ এখন আমাদের দোড় গোড়ায়। এক মাস সিয়াম সাধনার পাশাপাশি ঘরে ঘরে ঈদ পালনের প্রস্তুতি চলছে। তাই চাঁদ দেখার খবরের সাথে দিকে দিকে সাড়া পড়ে যাবে। খুশির দিনটিকে যার যেমন সাধ্য সেভাবে বরণ করার শেষ প্রস্তুতি চলবে।
ঈদের দিনে সরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। ঈদের দিনে কারাগারসমূহ, বিভিন্ন হাসপাতাল, এতিমখানা, ভবঘুরে কেন্দ্র ও দুস্থ কল্যাণ কেন্দ্রে উন্নতমানের খাদ্য পরিবেশিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com