সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জে স্কুলের নৈশ প্রহর ইয়াবাসহ গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ জুন, ২০১৮
  • ৫৬৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মাদক ব্যবসায়ীর নাম হুমায়ুন আহমেদ (২৫)। তিনি সদর ইউনিয়নের বরকতপুর গ্রামের মৃত তোতা মিয়া পুত্র। তার কাছ থেকে উদ্ধার করা ইয়াবার পরিমাণ ২৫ পিস। গ্রেফতারকৃত হুমায়ুন বরকতপুর স্কুলের নৈশ প্রহরীর দায়িত্ব পালনের পাশাপাশি নবীগঞ্জ শহরের শেরপুর রোডস্থ মা হোটেলের সামনে টং দোকান ব্যবসা করতেন। স্থানীয় লোকজন জানান, টং দোকানে বসে হুমায়ুন মাদক ব্যবসা করতেন। গতকাল রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার সাব ইন্সেপক্টর সামছুল আলমের নেতৃত্বে একদল পুলিশ তার ঢং দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তাকে তল্লাশি করে সিগারেটের প্যাকেটের ভিতর ২৫ পিস ইয়াবাসহ ফুয়েল পেপার জব্দ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com