রবিবার, ২৪ মে ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

হবিগঞ্জ সদর উপজেলা হলরুম নির্মাণ কাজ উদ্বোধন করলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ জুন, ২০১৮
  • ৬১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে সদর উপজেলা পরিষদ হলরুম। গতকাল সোমবার দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে এই নির্মাণ কাজের ভিত্তিপস্তর স্থাপন করেন হবিগঞ্জ-৩ (সদর-লাখাই) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্জিনা বেগম, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. আলমগীর খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন, ফরহাদ আহমেদ আব্বাস, মোঃ আনু মিয়া, এনামুল হক শেখ কামাল, মোঃ মুখলিছ মিয়া প্রমুখ। সদর উপজেলা প্রকৌশলী ওবায়দুল বাশার জানান, উল্লেখিত পরিমাণ টাকা ব্যয়ের এই হলরুম নির্মাণ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। উদ্বোধন শেষে সকলকে সাথে নিয়ে মোনাজাতে অংশ নেন সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ জাতির শান্তি কামনায় দোয়া করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com