বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে পিকআপ ভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

  • আপডেট টাইম রবিবার, ১০ জুন, ২০১৮
  • ৫৭৯ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ বাহুবলে পিকআপভ্যান চাপায় সুজিত বসাক (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন। গতকাল শনিবার বেলা ১১টার দিকে উপজেলার মিরপুর-শ্রীমঙ্গল সড়কের নতুন বাজারে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত সুজিত হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর গ্রামের সুধির বসাকের ছেলে। তিনি ফ্রেস কোম্পানীতে কর্মরত ছিলেন। হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, সকালে সুজিতসহ তার দুই বন্ধু শ্রীমঙ্গল থেকে মোটরসাইকেলযোগে শায়েস্তাগঞ্জ আসছিলেন। পথিমধ্যে নতুন বাজার এলাকায় পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সুজিত নিহত হন। এ দুর্ঘটনায় আহত অপর দুই বন্ধুকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com