বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জ পৌরসভার মেয়র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন

  • আপডেট টাইম শুক্রবার, ৮ জুন, ২০১৮
  • ৫৮১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী পবিত্র ওমরাহ হজ¦ পালন শেষে গতকাল বৃহস্পতিবার দেশে ফিরেছেন। তিনি ফিরে তাকে আসায় ফুল দিয়ে বরণ এবং ভারপ্রাপ্ত মেয়র এটিএম সালামকে বিদায় লগ্নে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নবীগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। গতকাল বৃহস্পতিবার বিকালে এক অনাড়ম্বর অনুষ্টানের মাধ্যমে বিদায় শুভেচ্ছাকালে উপস্থিত ছিলেন কাউন্সিলর সুন্দর আলী, পৌর সচিব আজম হোসেন, সহকারী প্রকৌশলী ভবি মজুমদার, হিসাব রক্ষন কর্মকর্তা শেখ জালাল উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী সহিদুল হক, প্রশাসনিক কর্মকর্তা তপন কুমার চন্দ, স্যানেটারী ইন্সপেক্টর সুকেশ চক্রবর্তী, কর আদায়কারী ইকবাল আহমদ, সার্ভেয়ার সোহাগ হোসেন, কার্য সহকারী আবু মুছা, প্রধান সহকারী সরাজ মিয়া, সাটঁ লিপিকার সুরঞ্জিত দাশ, সহকারী কর আদায়কারী পৃথ্বীশ চক্রবর্ত্তী, টিকাদান সুপারভাইজার এলেমান চৌধুরী, বনানী দাশ, সহকারী এ্যাসেসর উমা রানী বনিক, সহকারী লাইসেন্স পরিদর্শক আশিষ দাশ, হিসাব সহকারী জুয়েল চৌধুরী, নিন্মমান সহকারী কাম-মুদ্রাক্ষরিক দিপংকর সরকার, অফিস সহায়ক আবু বক্কর, আশফাকুজ্জামান বাচ্চু, শেখ আলা আমিন প্রমূখ। বিদায়লগ্নে ভারপ্রাপ্ত মেয়র এটিএম সালাম বলেন, সম্মিলিত প্রয়াস ব্যতিত পৌরসভার উন্নয়ন সম্ভব নয়। তাই কর্মকর্তা-কর্মচারীদের যথাযথভাবে দায়িত্ব পালনে সচেষ্ট থাকার জন্য তাদের প্রতি আহ্বান জানান। তিনি আরও বলেন, স্বল্প দিনে দায়িত্বরত অবস্থায় সকলের অক্লান্ত পরিশ্রমের ফলে নাগরিকসেবার মান উন্নয়নে প্রানপণ চেষ্টা করেছি। এই দ্বারা অব্যাহত থাকলে জনদূর্ভোগ কিছুটা হলেও লাঘব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com