শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার বানিয়াচঙ্গে জুলাই আন্দোলনে শহীদ ৯ জনের কবর জিয়ারত করেছেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব শহরে গ্যাসের চাপ কম দুর্ভোগে আবাসিক গ্রাহক নবীগঞ্জের সাংবাদিক গোলাম রাহমান লিমনের ডান হাত ও কোমরের সফল অস্ত্রোপচার শচীন্দ্র কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন বানিয়াচং-আজমিরীগঞ্জের সাবেক এমপি শরীফ উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত হবিগঞ্জ কালেক্টরেট চতুর্থ শ্রেণীর কর্মচারী কল্যাণ কেন্দ্রের ১৭ সদস্যের নতুন কমিটি গঠন বানিয়াচংয়ে কারিতাস বাংলাদেশের বন্যা পুনর্বাসন প্রকল্পের পরিচিতি সভা আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির উদ্যোগে মা সমাবেশ হবিগঞ্জ-লাখাই সড়কে সিএনজি উল্টে আহত ২

নবীগঞ্জের ১০নং দেবপাড়া ইউনিয়নে ২ কোটি ৬৭ লাখ টাকা বাজেট ঘোষণা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ জুন, ২০১৮
  • ৬৩৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ১০নং দেবপাড়া ইউনিয়ন পরিষদের ২০১৮-২০১৯ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। এই উপলক্ষ্যে গত ৩১ মে বৃহস্পতিবার বেলা ১১টায় ইউনিয়ন পরিষদের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান এডঃ মাছুম আহমেদ জাবেদ। ইউপি সচিব ফখরুল ইসলামের পরিচালনায় অন্যন্যার মাঝে বক্তব্য রাখেন গোপলার বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোস্তাকিন আলী, ইউপি সদস্য বশির আহমেদ, আব্দুল আজিজ, আব্দুল মুকিত, হেলাল আহমেদ, জাকারিয়া চৌধুরী, আবুল কালাম, আয়শা বেগম, রাবিয়া বেগম, হুসনা বেগম, উপজেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মিলাদ হোসেন সুমন এছাড়া উক্ত বাজেট ও আলোচনা সভায় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন। সভায় ইউপি চেয়ারম্যান এডঃ মাছুম আহমেদ জাবেদ শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগা ব্যবস্থাকে অগ্রাধিকার দিয়ে ২০১৮-২০১৯ অর্থ বছরে অত্র ইউনিয়নের প্রায় ২ কোটি ৬৭ লক্ষ ৩৬ হাজার ২৬০ টাকার বাজেট ঘোষনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com