বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সাতছড়ি জাতীয় উদ্যান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম রবিবার, ৩ জুন, ২০১৮
  • ৯১১ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ চুনারুঘাটে সাতছড়ি জাতীয় উদ্যান থেকে অজ্ঞাত এক নারীর (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিনগত রাতে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান জানান, সাতছড়ি জাতীয় উদ্যানের ওয়াচ টাওয়ার থেকে প্রায় দুই কিলোমিটার দূরে গভীর বনে মরদেহটি পড়েছিল। খবর পেয়ে পুলিশ রাতে এটি উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে ৩-৪ দিন আগে এ নারীর মৃত্যু হয়েছে। লাশের একাংশে পচনও ধরেছে।
তিনি বলেন-মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়না তদন্তের রিপোর্ট পেলেই ঘটনার রহস্য উদঘাটন হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com