বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচং উমরপুর গ্রামের ডাকাত আলামিন নবীগঞ্জ থেকে গ্রেপ্তার

  • আপডেট টাইম রবিবার, ৩ জুন, ২০১৮
  • ৭২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, বানিয়াচং থেকে ॥ বানিয়াচঙ্গের আলোচিত ডাকাত আলামিন গ্রেফতার। এলাকায় স্বস্তি। গতকাল নবীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে একাধিক ডাকাতি মামলার আসামী ৬নং কাগাপাশা ইউনিয়নের উমরপুর গ্রামের মৃত আখল মিয়া ওরফে আব্দুল আলীম মিয়ার ছেলে আলামিন ওরফে সাজ্জাদ কবির (৩৪) কে গ্রেফতার করা হয়েছে। নবীগঞ্জ থানার এসআই পার্থ রঞ্জন চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ নবীগঞ্জের ওসমানী রোড এর চায়ের স্টল থেকে রাত ৮টার দিকে তাকে গ্রেফতার করে। নবীগঞ্জ থানা পুলিশ আটক ডাকাত সাজ্জাদ কবিরকে বানিয়াচং থানার সেকেন্ড অফিসার এসআই হুমায়ুন কবিরের কাছে হস্তান্তর করা হলে রাতেই তাকে বানিয়াচং থানায় নিয়ে আসা হয়।
এদিকে এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ডাকাত সাজ্জাদ কবির এর বিরুদ্ধে ৭নং বড়ইউড়ি ইউনিয়নের দাউদপুর গ্রামের সংঘটিত একটি ডাকাতি মামলা রয়েছে। যার মামলা নং ৯৭৮/১৫ দায়রা জজ আদালত হবিগঞ্জ। এ মামলায় সে দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল। এছাড়াও তার বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি, নারী নির্যাতন, মাদকসহ একাধিক অভিযোগ রয়েছে। তার গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com