মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

লষ্করপুর রেল ক্রসিং থেকে ৫’শ পিস ইয়াবা আটক ১

  • আপডেট টাইম শনিবার, ২ জুন, ২০১৮
  • ৬৯৫ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ সদর উপজেলার অন্তর্গত লষ্করপুর রেল ক্রসিং এর পূর্ব পাশের রাস্তা থেকে ৫’শ পিস ইয়াবা সহ হবিগঞ্জ জেলা কুখ্যাত মাদক ব্যবসায়ী সুজন ওরফে গোটি বাবা (২৮) কে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ। সে পৌর এলাকার গ্রামের আনোয়ারপুর এলাকার রানু মিয়ার পুত্র সুজন মিয়া (২৮) নামে ১ মাদক ব্যবসায়ীকে ৫’শ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ আলম এর নেতৃত্বে এসআই মুসলিম উদ্দিন ও এসআই দেবাশিসসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এই সন্ধ্যা ৬ টার সময় লস্করপুর ইউনিয়নের রেল ক্রসিং এর পূর্বে পাশের রাস্তায় অভিযান চালায়। এসময় তাদের নিকট থেকে ৫’শ পিস ইয়াবা সহ সুজনকে আটক করা।
হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চত করে বলেন, হবিগঞ্জ জেলা মাদকমুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করতে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহবান জানান। তিনি বলেন আটককৃত মাদক ব্যবসায়ী কয়েক মাস পূর্বে র‌্যাব ২ হাজার পিস ইয়াবা সহ সুজনকে আটক করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com