বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরে মনিটরিং টিমের বাজার পরিদর্শন ॥ ৩ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ মে, ২০১৮
  • ৪৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেলা প্রশাসনের উদ্যোগে বাজার পরিদর্শন করেছে মনিটরিং টিম। গতকাল সোমবার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক মোহাম্মদ জাকারিয়া এর নেতৃত্বে হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকায় বাজার মনিটরিং করা হয়। এ সময় মনিটরিং টিম বিভিন্ন দোকান ঘুরে জিনিসপত্রের বাজারমূল্য যাচাই করেন। সেই সাথে পাইকারি মূল্যের সাথে খুচরা মূল্যের পার্থক্য যাচাই করা হয়। রমযান মাসজুড়ে ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফা না করার জন্য মনিটরিং টিমের পক্ষ থেকে আহ্বান জানানো হয়। এছাড়াও মনিটরিং টিম এ সময় বিভিন্ন মিস্টির দোকান এবং ফলের দোকানে যান। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি বানানোর অপরাধে ভ্রাম্যমান আদালত হরিপদ মিষ্টান্ন ভান্ডারকে দই হাজার টাকা জরিমানা করেন। এছাড়া আয়োডিনবিহীন লবণ বিক্রি করার অপরাধে তিনটি দোকানকে মোট আড়াই হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com