শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

রিচি ইউনিয়ন আ.লীগের ইফতার মাহফিলে এমপি আবু জাহির ॥ খালেদা জিয়া ও তারেক জিয়া লুটপাটের রাজনীতি করে

  • আপডেট টাইম সোমবার, ২১ মে, ২০১৮
  • ৫৭৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ও তার সন্তান তারেক জিয়া লুটপাটের রাজনীতি করেন। এতিমের টাকা আত্মসাতের দায়ে আদালতের রায়ে দণ্ডিত হয়ে কারাগারে রয়েছেন খালেদা জিয়া। একই মামলায় সাজাপ্রাপ্ত এবং বিভিন্ন মামলার আসামী তারেক রহমান পালিয়ে বেড়াচ্ছেন বিদেশে। তাদের হাতে দেশ পরিচালনার দায়িত্বে থাকলে তারা লুটতরাজে ব্যস্ত থাকেন। এতিমের টাকা আত্মসাতকারী নেত্রীর দল ক্ষমতায় এলে জনগণের জান-মালের নিরাপত্তা থাকবে না। গতকাল রবিবার হবিগঞ্জ সদর উপজেলার ২নং রিচি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ আবু জাহির। তিনি আরো বলেন, আত্মসাতকারীদের কাছ থেকে কখনো গণতন্ত্র আশা করা যায় না। বিএনপি-জামায়াত বাঙালি জাতির মুক্তি চায়নি, উন্নয়নও চায় না। তারা দেশকে দরিদ্র রাখতে চেয়েছিল। যারা নিজেরাই দেশের সম্পদ চুরিতে ব্যস্ত, তাদের কাছ থেকে জাতি ভাল কিছু পাবে না মন্তব্য করে এমপি আবু জাহির বলেন, দেশের বৈপ্লবিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিগত নির্বাচনগুলোর ন্যায় এবারো নৌকায় ভোট দিন। এ সময় উপস্থিত নানা শ্রেণিপেশার লোকজন হাত তুলে আগামী নির্বাচনেও দলমত নির্বিশেষে নৌকা মার্কায় ভোট দেয়ার প্রতিশ্র“তি ব্যক্ত করেন। রিচি ইউনিয়ন পরিষদ মাঠে রিচি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী পারভেজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জাহির মিয়ার পরিচালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তৃতা করেন-সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল আহাদ ফারুক, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোঃ আব্দুল মুকিদ, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আহমেদ, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাংগঠনিক সম্পাদক এডভোকেট আজিজুর রহমান সজল খান, জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ সেবুল আহমেদ প্রমুখ। ইফতার মাহফিলে রিচি ইউনিয়নসহ বিভিন্ন স্থানের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের লোকজন অংশ নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com