মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শায়েস্তাগঞ্জে ভাতা বিতরণকালে এমপি আবু জাহির ॥ দরিদ্রদের মুখে ভাত না দিয়ে শেখ হাসিনা খাবার গ্রহণ করেন না

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ মে, ২০১৮
  • ৫৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, দেশের দরিদ্র মানুষদের মুখে ভাত না দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাবার গ্রহণ করেন না। বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রদানসহ একটি বাড়ি একটি বাড়ি খামার প্রকল্পের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে যাচ্ছে শেখ হাসিনার সরকার।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় শায়েস্তাগঞ্জ পৌর এলাকায় কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিলের আওতায় ভাতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত উপকারভোগীরা স্বতস্ফুর্তভাবে হাত তুলে আগামী নির্বাচনে দলমত নির্বিশেষে নৌকায় ভোট দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। শায়েস্তাগঞ্জ পৌর এলাকার নাজমা কমিউনিটি সেন্টারে পৌর মেয়র মোঃ ছালেক মিয়ার সভাপতিত্বে ও প্যানেল মেয়র মাসুদউজ্জামান মাসুকের পরিচালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহবুবুর রহমান, অগ্রনী ব্যাংকের ব্যবস্থাপক কাজি মোখলেছুর রহমান, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা শেখ মুজিবুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার, মোঃ আব্দুল মুকিত, পৌর কাউন্সিলর জিতু আহমেদ মাখন, আব্দুল জলিল, মোঃ গফুর মিয়া, নওয়াব আলী, মো তাহির মিয়া, খায়রুল আলম, সাইদুর রহমান, পৌর মহিলা আওয়ামী লীগের আহব্বায়ক সাবেরা ছালেক হ্যাপী, মহিলা কাউন্সিলর আছমা আব্দুল্লাহ, তহুরা খাতুন লাইজু, হাজ্বি শফিকুর রহমান, রাহেল মিয়া সরদার, সিতার আহমেদ, কামরুজ্জামান আল রিয়াদ, মোশারফ হোসেন শাহেদ, আব্দুল মুকিত, টিএম আফজাল, মোঃ সালাউদ্দিন, জয়নাল আবেদীন রাসেল, গাজিউর রহমান ইমরান, বেলাল মিয়া, তাজুল ইসলাম পুলক, মাসুক আহমেদ, নাজমুল হুদা তৌহিদ, প্রসেনজিত দেব, জয়নাল সরদার, হাবিবুর রহমান বিলাল, সাইফুল ইসলাম সোহাগ প্রমুখ। অনুষ্ঠানে ৪শ জন গর্ভবতী ও শিশুকে ভাতা প্রদান করা হয়। শায়েস্তাগঞ্জ পৌরসভার উদ্যোগে তারা বিভিন্ন সময়ে সর্বমোট ১২ হাজার টাকা করে পাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com