মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শেখ হাসিনার নেতৃত্বে সব সেক্টরেই উন্নয়ন হয়েছে-ডাঃ মুশফিক চৌধুরী

  • আপডেট টাইম বুধবার, ১৬ মে, ২০১৮
  • ৬৭৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার উন্নয়নে খুবই আন্তরিক। আর একারণে শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়নের ছোঁয়া লেগেছে । সরকার জানুয়ারি মাসের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দিচ্ছেন। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ শিক্ষাক্ষেত্রে ব্যাপকভাবে এগিয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে সর্বপ্রথম শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দিয়ে বিশ্বে ইতিহাস সৃষ্টি করেছে। সর্বোপরি শিক্ষাক্ষেত্রে শেখ হাসিনা সরকারের অবদান বিশ্বে প্রসংশিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান ভবনের দ্বিতীয় তলা সম্প্রসারণ এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাসুদ আহমদ জিহাদীর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক বদরুল আলম ইলাকের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ইনাতগঞ্জ ইউপি চেয়ারম্যান বজলুর রশিদ, সাবেক চেয়ারম্যান আব্দুল বাতেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক। এতে বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ঠ মুরুব্বিয়ান, ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ, শিক্ষক মন্ডলী ও আওয়ামী লীগের সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com