মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শায়েস্তাগঞ্জে র‌্যাবের হাতে আটক ৪ মাদকসেবীর কারাদণ্ড

  • আপডেট টাইম বুধবার, ১৬ মে, ২০১৮
  • ৬৭২ বা পড়া হয়েছে

এমএআই সজিব ॥ শায়েস্তাগঞ্জে র‌্যাবের হাতে আটক ৪ মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দণ্ডপ্রাপ্তরা হচ্ছে, মাধবপুর উপজেলার খরকী গ্রামের মৃত আজগর আলীর ছেলে সাইদুর রহমান (২৪), একই উপজেলার নারায়ণপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে দ্বীন ইসলাম (২২), আন্দিউড়া গ্রামের আব্দুল আউয়ালের ছেলে আব্দুল হাকিম (১৯) ও জগদীশপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আলমগীর মিয়া (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৯টায় র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার ও সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেনসহ একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই চার মাদকসেবীকে নতুন ব্রীজ এলাকা থেকে ২৪ পিস ইয়াবাসহ আটক করে। পরে হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুয়েল সাংমা তথ্য প্রমাণের ভিত্তিতে সাইদুর রহমান ও দ্বীন ইসলামকে ছয় মাস করে এবং আব্দুল হাকিম ও আলমগীর মিয়াকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রাতেই তাদেরকে কারাগারে পাঠানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com