বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ছয় মাসের জন্য গাজীপুর সিটি নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট

  • আপডেট টাইম সোমবার, ৭ মে, ২০১৮
  • ৫৭১ বা পড়া হয়েছে

এক্সপ্রেস রিপোর্ট ॥ আগামী ছয় মাসের জন্য গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। এছাড়াও এ সংক্রান্ত রুল জারি করেছেন আদালত। গতকাল রোববার একটি রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহম্মেদের বেঞ্চ এ রায় দেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট বি এম ইলিয়াস (কচি)। সীমানা নির্ধারণ সংক্রান্ত জটিলতায় এই রিটটি দায়ের করা হয়েছিল বলে জানিয়েছেন তিনি। গাজীপুর সিটি করপোরেশনে ছয়টি মৌজা অন্তর্ভুক্ত করে ২০১৩ সালে ১৬ জানুয়ারি গেজেট প্রকাশ করেছিল ইসি। সেই গেজেট চ্যালেঞ্জ করে রোববার এক নম্বর শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান এবিএম আজহারুল ইসলাম সুরুজ একটি রিট আবেদন করেন। তার আবেদনের ওপর শুনানি নিয়েই হাই কোর্ট বেঞ্চ ভোট ছয় মাসের জন্য স্থগিত করে দিয়েছে। নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী, গাজীপুর সিটি করপোরেশনে আগামী ১৫ মে নির্বাচন হওয়ার কথা ছিল। ইতোমধ্যে এই নির্বাচনের প্রচার জমেও উঠেছিল। এর মধ্যে গতকাল এই নির্বাচনে স্থগিতাদেশ দিলেন হাইকোর্ট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com