বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে সামাজিক সংগঠন দূরন্ত ৯৮’র সাতছড়ি জাতীয় উদ্যানে আনন্দ ভ্রমন

  • আপডেট টাইম রবিবার, ২৯ এপ্রিল, ২০১৮
  • ৭৫৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের জে.কে উচ্চ বিদ্যালয়ের ৯৮ ব্যাচের শিক্ষার্থীদের দ্বারা গঠিত সামাজিক সংগঠন দূরন্ত ৯৮’র পক্ষ থেকে এক আনন্দ ভ্রমন সাতছড়ি জাতীয় উদ্যানে গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে গত শক্রবার সকাল ৮টায় নবীগঞ্জ বাজার আল-আমিন ট্রেভলসের সামন থেকে আনন্দ ভ্রমনের বাস সাতছড়ি উদ্দেশ্যে ছেড়ে যায়। চুনারুঘাটেরআমু চা বাগান ও সাতছড়ি উদ্যানে আনন্দ ভ্রমন শেষে সংগঠনের এক সভা সাতছড়ি জাতীয় উদ্যানে অনুষ্ঠিত হয়। সংগঠনের আহবায়ক আমিনুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক সলিল বরণ দাশের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন দূরন্ত ৯৮’র যুগ্ম আহবায়ক জীবেশ গোপ, পলাশ রতন দাশ এছাড়া আরো বক্তব্য রাখেন সংগঠনের সদস্য ডাঃ চম্পক কিশোর সাহা, আজিজুর রহমান আজিজ, অসিত সূত্রধর, সুমন দেবনাথ, এছরার হাবিব, কিংশুক দাশ সেনাপতি, দিবাংশু রঞ্জন রায়, তপন দাশ, সজল দেব, মোর্শেদ আলী সবুজ, দীপক দেব, দিবাকর দাশ দিলু, টিবলু দাশ, সোহাগ আহমেদ, জুনাব আলী, ইসমত মিয়া, পিন্টু তালুকদার, আর.ডি রাকু, শৈলশ দাশ ও রানা দেব প্রমুখ।
সভায় বক্তাগণ দূরন্ত ৯৮ নবীগঞ্জের বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহন করার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া আগামী ঈদের পরপর কক্সবাজার আনন্দ ভ্রমনের ব্যাপারে সংগঠনের নেতৃবৃন্দ একমত পোষন করেন এবং আগামী আনন্দ ভ্রমনে সংগঠনের সকল ৯৮ বন্ধুদের উপস্থিত থাকার আহবান জানায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com