বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

লাখাই ও বানিয়াচঙ্গে বজ্রপাতে শিশুসহ ৩ জনের প্রাণহাণী

  • আপডেট টাইম সোমবার, ২৩ এপ্রিল, ২০১৮
  • ৫০৫ বা পড়া হয়েছে

আবুল কাশেম, লাখাই থেকে ॥ বানিয়াচংয়ে একশিশু ও লাখাইয়ে দুই কৃষকসহ বজ্রাঘাতে ৩জন নিহত হয়েছে। বানিয়াচংয়ে নিহত শিশুর নাম মঈন উদ্দিন (১০)। সে মক্রমপুর ইউনিয়নের হিয়ালা আলগা বাড়ি গ্রামের ফুল মিয়ার ছেলে। লাখাইয়ে নিহত কৃষকরা হলেন, মোড়াকুরি ইউনিয়নের স্বজনগ্রামের কাদির মিয়ার ছেলে নুফুল মিয়া (৪৫) ও একই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে আপন মিয়া (৩৫)। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার বিকেলে বাড়ির পার্শ্ববর্তী হাওরে ধান কাটছিলেন নুফুল মিয়া ও আপন মিয়া। এ সময় বৃষ্টি শুরু হলে বজ্রপাত হয়। এতে দুইজন আহত হয়। তাদেরকে অন্যান্য শ্রমিকরা উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরদিকে বৃষ্টির মধ্যে বাড়ির পার্শ্ববর্তী মাঠে খেলা করছিল মঈন উদ্দিন। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com