সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দের উপর হামলার ঘটনায় জেলা নেতৃবৃন্দের তীব্র নিন্দা

  • আপডেট টাইম সোমবার, ২৩ এপ্রিল, ২০১৮
  • ৫১৪ বা পড়া হয়েছে

গত ৩ এপ্রিল বানিয়াচঙ্গ থেকে সড়ক পথে হবিগঞ্জ ফেরার পথে সুনারু গ্রামের কাছে কদমতলী নামক স্থানে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ হবিগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দের উপর সন্ত্রাসী হামলা ও গুলি বর্ষনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ হবিগঞ্জ জেলা শাখা। সংবাদ পত্রে প্রেরিত এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়। ঘটনার দিন নেতৃবৃন্দ একটি জরুরি কাজে বানিয়াচঙ্গ যান। সেখান থেকে হবিগঞ্জ শহরে ফেরার পথে উপরোক্ত স্থানে পৌছলে হঠাৎ করে কতিপয় সন্ত্রাসী তাদের উপর অর্তকিত হামলা ও গুলি বর্ষন করে। এতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের হবিগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক বিপুল রায়, সাংগঠনিক সম্পাদক বিপ্লব রায় চৌধুরী, বিপ্লব রায় সুজন, ছাত্র বিষয় সম্পাদক পংকজ কান্তি দাস, সুমন দাসসহ একাধিক নেতৃবৃন্দ আহত হয়। উক্ত হামলার ঘটনায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ হবিগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের আইনের আওতায় এতে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জনান। প্রেস বিজ্ঞপ্তি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com