মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শায়েস্তাগঞ্জের মাদক সম্রাট শাহিন গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ২১ এপ্রিল, ২০১৮
  • ৬০০ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার লেঞ্জাপাড়া গ্রামের মাদক ব্যবসায়ী শাহিন মিয়া (৩৮) কে ১৫ পিছ ইয়াবাসহ আটক করেছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। পুলিশ সুত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার লেঞ্জাপাড়া গ্রামে শায়েস্তাগঞ্জ থানার এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় শাহিনকে হাতেনাতে আটক করে। আটককৃত আসামী শায়েস্তাগঞ্জ উপজেলার লেঞ্জাপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে। সে বহু দিন ধরে শায়েস্তাগঞ্জের বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রি করে আসছে। বিষয়টি নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ থানার এসআই দেলোয়ার হোসেন। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com