শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

নবীগঞ্জের ভেজাল খাদ্য দ্রব্য তৈরীকারক পুলিশের খাঁচায়

  • আপডেট টাইম শুক্রবার, ২০ এপ্রিল, ২০১৮
  • ৫৪৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ভেজাল খাদ্যদ্রব্য তৈরীকারক মোশাহীদ মিয়া (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার গভীর রাতে গোপলারবাজার ফাঁড়ি পুলিশ উপজেলার পানিউমদা ইউনিয়নের রোকনপুর বাজার থেকে তাকে গ্রেফতার করে। সে ওই গ্রামের ফরিদ মিয়ার পুত্র। জানা যায়, ২০১৫ সালে ভেজাল পানীয় খাদ্যদ্রব্য উৎপাদন করে বিক্রির সময় মোশাহীদ মিয়াকে আটক করে পুলিশ। পরে ভেজাল খাদ্যদ্রব্য জব্দ করে পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করে। এর পর থেকে পালিয়ে বেড়াচ্ছিল মোশাহীদ মিয়া। তার বিরুদ্ধে জিআর ৪৫১৫ মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। গত বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোপলারবাজার ফাঁড়ির এএসআই সোহাগ আহমেদসহ একদল পুলিশ অভিযান চালিয়ে রোকনপুর বাজারস্থ একটি দোকান থেকে তাকে গ্রেফতার করে। গতকাল বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ। এই মামলায় সে এর আগেও গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাভোগ করেছে। এছাড়া সুনামগঞ্জ জেলায়ও তার বিরুদ্ধে মামলা রয়েছে বলে সুত্রে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com