বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

মাধবপুরে ফেন্সিডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ এপ্রিল, ২০১৮
  • ৫৭৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার গোয়াছনগর এলাকা থেকে মাইক্রোবাস ভর্তি ৩শ ৩৫ বোতল ফেন্সিডিল ও ১০ কেজি গাঁজাসহ তাজুল ইসলাম (৩৫) নামে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার পরামন্দপুর গ্রামের ইদু মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোরে থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে উপজেলার গোয়াছনগর এলাকায় অভিযান চালিয়ে একটি মাইক্রোবাস আটক করে। এতে তল্লাশী চালিয়ে ৩শ ৩৫ বোতল ফেন্সিডিল ও ১০ কেজি গাঁজা পাওয়া যায়। মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাজুল ইসলাম ওরফে ভুট্টাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায় তাজুল ইসলামের বিরুদ্ধে ২০১৬ সালের একটি মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
হবিগঞ্জের সিনিয়র সহকারি পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) এস এম রাজু আহমেদ জানান, মাদকের বিষয়টি পুলিশ অধিক গুরুত্ব দিয়ে অভিযান অব্যাহত রেখেছে। এ ক্ষেত্রে সকল মহলের সহযোগিতা প্রয়োজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com