রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ সদর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ॥ রোগী ও স্বজনদের নিকট থেকে শুনেছেন চিকিৎসার বাস্তব চিত্র ॥ ফার্মাসিস্টকে স্ট্যান্ড রিলিজ, বিদেশে থাকা চিকিৎসক স্থায়ী বরখাস্ত নবীগঞ্জে ভাইয়ের হাতে বোন খুন হবিগঞ্জ মেডিকেল কলেজে মারামারির ঘটনায় ॥ ৮ শিক্ষার্থীকে বহিষ্কার ইন্দনদাতা ৫ জনকে সতর্ক আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নবীগঞ্জের বুরহানপুর গ্রামের কবরস্থান দখলে রাতের আধারে দেয়াল নির্মাণ ! নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই বিদ্যালয়ের দুই কর্মচারীর মৃত্যু বৃন্দাবন সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ মজহার উদ্দিন আর নেই হুইপ জিকে গউছের শোক নবীগঞ্জে ভরপুর গ্রামে সেলিম আহমেদের ক্লাব নিয়ে বিরোধটি শালিসে নিস্পত্তি নোয়াগাও গ্রামের কথিত আ’লীগ নেতা শাহ রায়হানের বিরুদ্ধে অভিযোগ ॥ বিএনপির নাম ভাঙ্গিয়ে সরকারী টিউবওয়েল ও ঘর দেয়ার আশ্বাস॥ লক্ষাধিক টাকা আত্মসাত ইনাতগঞ্জ সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন অনুষ্টিত শহরের আনোয়ারপুর-নোয়াগাঁও দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

এক্সপ্রেসে সংবাদ প্রকাশের পর শাখা বরাক তীর দখলমুক্ত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ এপ্রিল, ২০১৮
  • ৫৬৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর এলাকার শাখা বরাক নদীর তীর দখলকৃত জায়গা উচ্ছেদ করলো প্রশাসন। গত রবিবার সকালে খুঁটি দিয়ে সীমানা নির্ধারণ করে ভরাটকৃত মাটি সরিয়ে ফেলে দখলকৃতস্থান উচ্ছেদ করা হয় ।
গত (৭ এপ্রিল) শনিবার “নবীগঞ্জে শাখা বরাক নদীর তীর দখলের পায়তারা রক্ষায় নেই কোনো উদ্যোগ” শীর্ষক শিরোনামে দৈনিক হবিগঞ্জ জনতার এক্সপ্রেস পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। সংবাদটি স্থানীয় জনসাধারণের নজরে আসলে বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউল গণি ওসমানীকে অবগত করেন।
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউল গণি ওসমানী বলেন, সংবাদ প্রকাশের পর স্থানীয় লোকজনের মাধ্যমে আমি দখলের ব্যাপারে অবগত হই। এরপর লোকজন পাঠিয়ে দখলকৃত স্থানে ভরাটকৃত জায়গা থেকে মাঠি সরিয়ে ফেলে উচ্ছেদ করে দেয়া হয়।
প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়ে সচেতন মহলের লোকজন প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নদী রক্ষায় নজরদারী বাড়ানোর দাবী জানান ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com